প্রতি বছরের ন্যায় এ বছরও ছটপুজা উপলক্ষে করা হচ্ছে ঘাট সংস্কারকারের কাজ। আজ সকালে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজে ঘাটে উপস্থিত থেকে ঘাট সংস্কারকারের কাজ করান। পুরাতন মালদার ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের সমস্ত নদীর ঘাটগুলি সংস্কারকার করা হয় আজ। আজ মহানন্দা নদীর ঘাটে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ উপস্থিত ছিলেন কাজ করানোর সময়। তিনি জানান, প্রতি বছরই ঘাট সংস্কারকারের কাজ করা হয়। কিন্তু এবছর বন্যা হওয়ায় নদীর অবস্থা খুব খারাপ তাই ছটপুজা করতে সে সব ভক্ত নদীতে আসবেন তাদের সুবিধার্থে ঘাটগুলি ভালো করে সংস্কারকার করা হচ্ছে। পৌরসভা সব সময় তাদের পাশে থাকবে।
মালদা